1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সৌদি আরবের জেলে ৭৫০০ বাংলাদেশি জীবনযাত্রার ব্যয় বাড়ছে: মুমিন যেভাবে অর্থসংকট সামাল ২৮ অক্টোবরের র‍্যালি ও রক্তদান কর্মসূচি সফল করার ডাক: জগন্নাথপুরে যুবদলের প্রস্তুতি সভা ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ জগন্নাথপুর উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন

সুনামগঞ্জে সবকটি ইউনিয়ন নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে বলে দাবী করেছেন জেলা নির্বাচন অফিসার

  • Update Time : সোমবার, ৩০ মে, ২০১৬
  • ৩৯১ Time View

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : ৫ম ধাপের নির্বাচনসহ সুনামগঞ্জ জেলার সবকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে বলে দাবী করেছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম। তিনি আশা প্রকাশ করে বলেন,আগামী ৪ঠা জুন ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ধর্মপাশা, জামালগঞ্জ,তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার অবশিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচনও সুষ্ঠভাবে সম্পন্ন হবে ইনশাল্লাহ। তিনি বলেন,জেলা ও উপজেলা নির্বাচন অফিসে প্রয়োজনীয় লোকবল সংকঠসহ অনেক প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মাঝেও সকলের সহযোগীতায় আমরা সুন্দর একটি নির্বাচন পরিচালনা করে যাচ্ছি। নির্বাচনকে সামনে রেখে জেলার স্থানে রাস্তাঘাট সংস্কারসহ অবকাঠামোগত উন্নয়ন ব্যাবস্থাও তরান্বিত করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সবকটি কেন্দ্রেই সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। নিরপেক্ষভাবে প্রত্যেকেই যার যার উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করেছে। কোথায়ও কোন কর্মকর্তার প্রতি কেউ পক্ষপাতিত্বের ন্যূনতম অভিযোগ উত্থাপন করতে পারেনি। সাংবাদিক থেকে শুরু করে পর্যবেক্ষক সংস্থার লোকজনও সুন্দরভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। এসব কারনে আমরা সবাই গর্ববোধ করে বলতে পারবো সারাদেশের মধ্যে সুনামগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ একটি মডেল নির্বাচনের বাস্তব উদাহরন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com