1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

সুনামগঞ্জে সুরমার পানি বৃদ্ধি বন্যার আশংকা

  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭
  • ২২৮ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: টানা বর্ষণে সুরমা নদীর পানি সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল ৬টায় ১২৫ মিলিমিটার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এসময় তিনি আরো জানান, সিলেটের উজানে অমলিসদে পানির চাপ রয়েছে। এ পানি নামলে সুনামগঞ্জে বন্যা দেখা দিতে পারে। তবে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার সুনামগঞ্জে সামগ্রীভাবে বন্যা ধরা না হলেও নদীর তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হতে পারে বলে জানান তিনি।

এদিকে বন্যা মোকাবেলার প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসক (ডিসি) মো. সাবিরুল ইসলাম জানান, এখনও সুনামগঞ্জ এলাকায় বন্যা হিসেবে ধরা যায় না। তবে জেলার ১১টি উপজেলা ইউএনওদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যার ব্যাপারে জেলা প্রশাসন সজাগ রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com