1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

সুনামগঞ্জে স্কুলছাত্র অনিক হত্যা, দোষীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ২৮৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জে স্কুলছাত্র অনিক চন্দ্র ব্রহ্মের হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবারও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দুপুর দুইটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে স্কুল ও কলেজের সাধারণ ছাত্রদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
রবিবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের নির্মাণাধীন একটি ভবন থেকে অনিকের গলায় রশি প্যাঁচানো রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। অনিক সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভগের ছাত্র এবং এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
এ ঘটনায় মঙ্গলবার অনিকের বাবা প্রদীপ চন্দ্র ব্রহ্ম বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবারের মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, গোলাম সাবেরীন সাবু ও সামিনা চৌধুরী মনি, শিক্ষার্থী নাসিম চৌধুরী, দুর্জয় দত্ত, নিশাত আল হাসান প্রমুখ। এর আগে একই দাবিতে মঙ্গলবারও শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, অনিকের বাবা কয়লা ব্যবসায়ী প্রদীপ চন্দ্র ব্রহ্ম সন্তানদের লেখাপড়ার জন্য পৌর শহরের পশ্চিম নতুনপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তাদের গ্রামের বাড়ি জেলার তাহিরপুর উপজেলার তেলিগাঁও গ্রামে। রবিবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের কোর্ট এলাকায় নির্মাণাধীন একটি ভবনের নিচ তলায় অনিকের রক্তাক্ত লাশ পাওয়া যায়। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ ছিল। গলায় প্যাঁচানো ছিল রশি। পুলিশ অজ্ঞাত হিসেবে তার লাশটি উদ্ধার করলেও পরদিন হাসপাতালে গিয়ে পরিবারের লোকজন অনিকের লাশ শনাক্ত করেন। অনিকের পরিবার যেখানে থাকে, নির্মাণাধীন ওই ভবনটি তার কাছেই।
অনিকের বাবা প্রদীপ চন্দ্র ব্রক্ষ জানান, তার ছেলে শহরের রাস্তাঘাটই ভালোভাবে চিনে না। তার বা তার ছেলের সঙ্গে কারো কোনো বিরোধ নেই। কি কারণে তার ছেলেকে এমন নিমর্মভাবে হত্যা করা হয়েছে সেটি তিনি বুঝতে পারছেন না। তিনি ছেলের হত্যাকারীদের বিচার চান।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, তারা বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছেন। এ ঘটনায় জড়িতদের চিহিৃত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com