1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

সুনামগঞ্জে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী সুজাত আহমেদ চৌধুরীর ১৫ তম মৃত্যুবার্ষিকী সোমবার

  • Update Time : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২৪৭ Time View

নিজস্ব প্রতিবেদক-
সুনামগঞ্জে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী, সুনামগঞ্জ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দিরাই সরকারি কলেজের প্রতিষ্ঠাতা, প্রবীণ আওয়ামী লীগ নেতা সুজাত আহমেদ চৌধুরীর ১৫ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল (২৮ মার্চ২০২২) সোমবার। ২০০৭ সালের ২৮ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, ১৯৪৭ সালের ৭ জানুয়ারি দিরাই উপজেলার তাড়ল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সুজাত আহমেদ চৌধুরী জন্মগ্রহণ করেন। বাবা মামদ চৌধুরী ছিলেন একজন সমাজসেবী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব। তার মায়ের নাম আলতাজান চৌধুরী। নিজ গ্রাম তাড়ল প্রাথমিক বিদ্যালয়ে সুজাত আহমেদ চৌধুরীর শিক্ষাজীবন শুরু। মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন দিরাই উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৬ সালে। ১৯৬৭ সালে সুনামগঞ্জ কলেজে ভর্তি হন। সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের পতাকা কাঁধে তুলে নেন। ঝাঁপিয়ে পড়েন ঐতিহাসিক ৬ দফা আন্দোলনে। তখনকার সময়ে ছাত্রলীগ করা ছিল খুবই কঠিন ও ঝুঁকিপূর্ণ। ১৯৬৯ সালের ছাত্রসংগ্রাম পরিষদের নেতা হিসেবে সুজাত আহমেদ চৌধুরী বঙ্গবন্ধু মুক্তি আন্দোলনের নেতৃত্ব দেন। একজন সক্রিয় কর্মী হিসেবে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কাজ করেন আওয়ামী লীগের পক্ষে। ১৯৭১ সালের ৩ মার্চ সুনামগঞ্জে তিনি প্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন স্বাধীন বাংলার পতাকা। মহান মুক্তিযুদ্ধেও অংশ নেন এবং স্বাধীনতা উত্তর স্নাতক ডিগ্রি লাভ করেন। স্বাধীনতার পর সুজাত আহমেদ চৌধুরী জাতির পিতার নেতৃত্বে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন।
সুজাত আহমেদ চৌধুরী সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ হিসেবে পরিচিত। সামাজিক ক্ষেত্রেও তার রয়েছে যথেষ্ট অবদান। প্রতিষ্ঠা করেছেন দিরাই কলেজ ও তাড়ল উচ্চ বিদ্যালয়। জীবনে কখনও অন্যায়ের কাছে মাথানত করেননি। তার লেখা ১১টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘রাজনীতির তিন যুগ’ ‘বিশ্ব এবং বিবিধ প্রসঙ্গ’ ‘শতাব্দীর প্রথম যুদ্ধ’ এবং ‘হৃদয়ে বাংলাদেশ’।
সুজাত আহমেদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে আগামীকাল সোমবার বাদ আসর তাড়লস্থ নিজ বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে, সুজাত আহমেদ চৌধুরীর রূহের মাগফেরাত কামনায় তাঁর ভাতিজা সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী সকলের নিকট দোয়া কামনা করেছেন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com