1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

সুনামগঞ্জে হাওরের পানিতে ডুবে দুই জেলের মৃত‌্যু

  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৫২১ Time View

ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঝড়ো বাতাসের কবলে পড়ে শাহ জামাল (৩০) ও মকবুল হোসেন (৫০) নামের দুই জেলের মৃত্যু হয়েছে। নিহত শাহ জামাল ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চন্তপুর গ্রামের বাসিন্দা আইয়ূব খানের ও মকবুল হোসেন একই ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামের মৃত সামাদ আলী ওরফে সাবির উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
জানা যায়, শাহ জামাল ও মকবুল হোসেন ওইদিন ভোরে নৌকা দিয়ে টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে যায়। এ সময় ঝড়ো বাতাসের কবলে পড়লে নৌকা উল্টে নিখোঁজ হয় তরা। নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টা পরে স্থানীয় লোকজন তাদের লাশ হাওর থেকে উদ্ধার করে।
মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com