1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সুনামগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন

  • Update Time : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৩৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জে সব হাওরে দ্রুত ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু এবং প্রকল্পের তালিকা সরকারি ওয়েব পোর্টালে প্রকাশের দাবিতে মানববন্ধন হয়েছে। হাওর বাঁচাও আন্দোলনের উদ্যোগে শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওরে বাঁধ নির্মাণের নির্ধারিত সময়ের প্রায় একমাস হতে চলেছে। কিন্তু এখনো হাওরে ২০ভাগ প্রকল্পের কাজ শুরু হয়নি। আড়াই মাসেও প্রকল্প নির্ধারণ ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কাজ শেষ হয় নি। কাজ চলছে ডিমেতালে। তাই নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বক্তারা আরও বলেন, এবারও বিভিন্ন হাওরে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পের সংখ্যাও বাড়ছে। অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে হবে। পাশাপাশি সব পিআইসির তালিকা সরকারি ওয়েব পোর্টালে প্রকাশ করতে হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক সুখেন্দু সেন, যুগ্ম আহবায়ক দুলাল মিয়া, সদস্যসচিব মো. রাজু আহমেদ, সদস্য আরতি তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com