1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জ ছাতক থানায় চোরাই মালামাল সহ চোর আটক ১

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩১৪ Time View

 

ছাতক প্রতিনিধিঃ
ছাতক থানাধীন বাতিরকান্দি সাকিনের আক্তার হোসেন এর মল্লিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের ওয়ার্কশপ এর তালা ভেঙ্গে গত ১৪/০৬/২০২০ ইং তারিখ দিবাগত রাত্রে অজ্ঞাতনামা চোরেরা ০২টি ওয়েল্ডিং মেশিন, পানির মটার, চেইনকপ্পা সহ ৪,৬০,০০০/-(চার লক্ষ ষাট হাজার)টাকার বিভিন্ন মালামাল চুরি করিয়া নিয়ে যায়। উক্ত ঘটনায় ওয়ার্কশপের মালিক আক্তার হোসেন অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা নং ২২ তারিখ – ১৮/০৭/২০২০ ইং ধারা- ৪৬১/৩৮০ পেনালকোড দায়ের করে।
সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল জনাব বিল্লাল হোসেন, ইন্সপেক্টার তদন্ত মঈন উদ্দিন, ইন্সপেক্টার অপারেশান মিজানুর রহমান সাহেবদের দিক নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করিয়া এবং গুপ্তচর নিয়োগের মাধ্যমে মামলার রহস্য উদঘাটন সহ চোরাই যাওয়া মালামাল হইতে ২,৬৫,০০০/-(দুই লক্ষ পয়ষট্রি হাজার টাকা মূল্যের ০২টি ওয়েল্ডিং মেশিং, একটি পানির মটর, গাড়ী তোলার একটি চেইন কপ্পা মালামাল সহ আটক কারে ছাতক থানা পুলিশ সফিকুল ইসলাম (৩৪) পিতা মৃত আব্দুল হেকিম সাং কুমনা বাজনা মহল থেকে গ্রেফতার করা হয়। উক্ত আসামী মামলার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে সেচ্ছায় ১৬৪ ধারা মতে স্বীকারোক্তি প্রদান করে।মামলার তদন্তকারী অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম মারলামাল উদ্ধার সহ আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চত করেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com