1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা

সুনামগঞ্জ জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৪৮৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
স্বাস্থ্যবিধি না মেনে, মাস্ক ছাড়াই হাট-বাজারে, জনসমাগম স্থলে ঘোরাফেরা করা মানুষদের সচেতন করতে জেলা ম্যাজিস্টেট ও জেলা প্রশাসকের নির্দেশে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন হাটবাজারে অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেটগণ।
সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন, নতুন বাসস্টেশন, মধ্যবাজার, মল্লিকপুর, জাউয়াবাজার ও বিশ^ম্ভরপুরে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার আসিফ আল জিনাত, জহিরুল আলম, মোহাম্মদ রিফাতুল হক ও স¤্রাট হোসেন সুনামগঞ্জ শহর ও শহরতলিতে অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার মো. স¤্রাট হোসেন ও মো. রিফাতুল হক জানান, মাস্ক ব্যবহার না করে, স্বাস্থ্যবিধি অমান্য করে বাজারে, জনসমাগম স্থলে ঘোরাফেরা করায় ১০ জনকে ৫৫০০ টাকা জরিমানা করেছেন তারা। একইভাবে সহকারী কমিশনার আসিফ আল জিনাত ও জহিরুল আলমও জরিমানা আদায় করেছেন।
বিশ^ম্ভরপুরে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ২৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে এই উপজেলা সদরের পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে মাস্কবিহীন অবস্থায় চলাফেরা করায় ২৫ জনের কাছ থেকে ৩ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর বিশ^াস।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল আহমদ জানান, জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশে মানুষকে সচেতন করার জন্য প্রতিদিনই এভাবে অভিযান চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com