1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি দিপংকর ও সেক্রেটারী রিপন নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত

  • Update Time : সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
  • ২৪৬ Time View
স্টাফ রিপোর্টার::  ঢাকা থেকে সুনামগঞ্জ আসার পথে সিলেট – সুনামগঞ্জ রোডের বিভিন্ন স্থানে ও জেলা সদরে জেলা ছাত্রলীগের সভাপতি দিপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন সহ সকল নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রলীগের নেতাকর্মী। এছাড়াও সোমবার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, সাবেক পরিবেশ সম্পাদক মনসুর আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, সহ-সভাপতি লিখন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ কে অভ্যর্থনা জানান সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ওয়াদুদ ছামী, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা শহীদুজ্জামান লিয়ন, জাহেদ হুসেন, নিয়ামাত আলী, হাবিবুর রহমান বাবলু, মাহবুব আলমসহ নেতৃবৃন্দ।
পরবর্তীতে জাউয়া বাজারে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়ন সম্পাদক লোকমান হুসেন, ছাত্রলীগ নেতা মুস্তাক আহমদ পীর, খালেদ হোসেনসহ ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের শুভেচ্ছা জানান। বড়কাপন পয়েন্টে ছাত্রলীগ নেতা সানীর নেতৃত্বে, শান্তিগঞ্জ বাজারে ছাত্রলীগ নেতা মনসুর আলম সুজনের নেতৃত্বে, ডাবর এলাকায় জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তানভীর আলম পিয়াস ও জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিতের নেতৃত্বে, দিরাই রাস্তা এলাকায় দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বলের নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের।
এদিকে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতা সুহেল হাসান ও কলকলিয়া ছাত্রলীগ সভাপতি লায়েক আহদের নেতৃত্বে সুনামগঞ্জ সদরে ফুলের শুভেচ্ছা জানান নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের।
এছাড়াও নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ শহরে মোটর সাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

 

4 attachmentsSc

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com