1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সুনামগঞ্জ-ঢাকা রুটে অনির্দিষ্টকাল বাস ধর্মঘট চলছে

  • Update Time : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ-ঢাকা রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।

রোববার সকাল ৬টা থেকে সুনামগঞ্জ থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। এ কারণে সুনামগঞ্জ-ঢাকা, সুনামগঞ্জ-কুমিল্লা, সুনামগঞ্জ-ময়মনসিংহসহ দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

এর আগে শনিবার সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচলকারী বাস থামিয়ে চাঁদাবাজির অভিযোগে এ ধর্মঘটের ডাক দেয় সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন।

এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক।

তিনি জানান, বেশ কয়েক দিন ধরে সুনামগঞ্জ থেকে ঢাকায় আসা-যাওয়ার পথে সিলেটের বাইপাস সড়ক এলাকায় বাসে চাঁদাবাজি করে আসছে একটি চক্র। বিষয়টি অনেকবার সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

যার কারণে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যদি চাঁদাবাজদের এ দৌরাত্ম্য বন্ধ না হয়, তা হলে স্থানীয় সড়কেও গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।

জানা গেছে, অনেক দিন ধরে সুনামগঞ্জ থেকে ঢাকায় আসা-যাওয়ার পথে সিলেট-বাইপাস সড়ক এলাকায় আন্তঃজেলা বাসে চাঁদাবাজি করে আসছে একটি চক্র। বারবার এ নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিযোগ দেওয়া হলেও কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

যদি চাঁদাবাজদের বেআইনি এ দৌরাত্ম্য বন্ধ করা না হয়, তা হলে স্থানীয় (লোকাল) সড়কেও গাড়ি চলাচল বন্ধ করে দেবে বলে জানিয়েছে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতারা।

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক বলেন, সিলেটে একটি প্রভাবশালী মহল সুনামগঞ্জের বাস থামিয়ে কুমারগাঁও এলাকায় প্রতিটি বাস থেকে দীর্ঘদিন চাঁদাবাজি করে আসছে। বিষয়টি প্রশাসনকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি, তাই আজ থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, সুনামগঞ্জ থেকে সিলেটগামী বাস সিলেটের ত্রিমুখী পয়েন্ট এলাকায় থামিয়ে চাঁদাবাজি করে একটি গ্রুপ। প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে বিষয়টি জানিয়ে কোনো প্রতিকার না পাওয়ায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে সুনামগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, বগুড়া, নোয়াখালীসহ পাঁচটি রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে। তবে সিলেট-সুনামগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com