1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:

সুনামগঞ্জ-দিরাই সড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

  • Update Time : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৫৫৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ-দিরাই সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাগলি গ্রামের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। তবে এখনো নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ উদ্ধার করে পুলিশ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, দিরাইগামী যাত্রীবাহী একটি বাস শুক্রবার দুপুরে যাত্রী নিয়ে সিলেটের দিকে আসছিল। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাগলি গ্রামে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবক নিহত হন। আহত হন আরো ১০ জন।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে এখনো নিহতের নাম পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com