1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

সুনামগঞ্জ-নেত্রকোনা পর্যন্ত উড়াল সেতু নির্মাণ করা হবে -এমপি রতন

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৩ Time View

জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, সুনামগঞ্জ-নেত্রকোণা পর্যন্ত উড়াল সেতু নির্মাণ করা হবে। যার নাম হবে শেখ হাসিনা উড়াল সেতু। অচিরেই কাজ শুরু হবে।
বুধবার বিকেলে জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের কামধরপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ফেনারবাঁক ইউনিয়নের কামধরপুর গ্রামে ৩ শত ৪১ টি বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। যার ব্যয় প্রায় ১ কোটি ৮ লক্ষ ১৮ হাজার টাকা।
ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার’র সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগ নেতা রিয়াজ উদ্দিন’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বীনা রানী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. আব্দুল বাসেত, জামালগঞ্জ থানার ওসি সাইফুল আলম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ মহিলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, সদস্য শাহানা আল আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, ধর্মপাশা উপজেলা যুবলীগের নেতা তরিকুল ইসলাম পলাশ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com