1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) এর প্রথম উপাচার্য ড. মোঃ আবু নঈম শেখ

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৬৭৮ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) এর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এর গনিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আবু নঈম শেখ।

বিশ্ববিদ্যালয়ের আর্চায ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে ডুয়েট এর গনিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু নঈম শেখকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের কথা বলা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপাচার্য হিসেবে এ নিয়োগের মেয়াদ চার বছর হবে এবং বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ও একাডেমিক নির্বাহী হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com