1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস উল্টে খাদে, দুই পথচারীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
সুনামগঞ্জ-সিলেট সড়কে বাসের চাপায় দুই পথচারির নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার বেলা ১টার দিকে সুনামগঞ্জ সদর উজেলার নীলপুর গ্রামে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – ওই গ্রামের আবদুর রহমানের ছেলে বদরুল (১২) ও আমবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী আমেনা বেগম (৪০)।

সদর থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, সিলেট থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বদরুল ও আমেনাকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

বাসটি খাদে পড়ে গেলে এর পাঁচ যাত্রী আহত হন জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে উদ্ধারকাজ চালায়।

আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com