1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

সুনামগঞ্জ হয়রানিমূলক মামলা থেকে সাংবাদিককে বাদ দেওয়ার দাবীতে মানববন্ধন

  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৩৮০ Time View

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় একটি হত্যা মামলায় স্থানীয় দৈনিক সুনামগঞ্জের খবরের উপজেলা প্রতিনিধি ইয়াকুব শাহ্রিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে দাবি করে ওই মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। সুনামগঞ্জ পৌর শহরে রোববার দুপুরে ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে জানানো হয়, গত ২০ জুন সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজারে দুই পক্ষের সংঘর্ষে শাহনূর নামের এক স্কুলছাত্র নিহত হয়। এলাকার কান্দিগাঁও ও রায়পুর গ্রামের লোকদের মধ্যে এ ঘটনা ঘটে। পরে শাহনূর আলমের পরিবারের পক্ষ থেকে ৩৪ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় কান্দিগাঁও গ্রামের বাসিন্দা স্থানীয় সাংবাদিক ইয়াকুব শাহরিয়ারকে আসামি করা হয়েছে।
মানববন্ধনে ওই হত্যাকা-ের বিচার দাবি করে সাংবাদিকরা বলেন, ঘটনার সময় ইয়াকুব শাহরিয়ার ব্যক্তিগত কাজে সিলেটে অবস্থান করছিলেন। এরপরও তাকে মামলায় আসামি করা হয়েছে। স্থানীয় একটি মহল ষড়ন্ত্রমূলকভাবে এটি করেছে। পুলিশ সুষ্ঠু তদন্ত করলেই প্রকৃত বিষয় বেরিয়ে আসবে। যেহেতু এ ঘটনায় ইয়াকুব শাহরিয়ার জড়িত নয়, তাই তার নাম আসামির তালিকা থেকে বাদ দিতে হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি আশিকুর রহমান পীর, কোষাধ্যক্ষ শহীদ নূর আহমেদ। মানববন্ধনে সুনামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক পঙ্কজ কান্তি দে, লতিফুর রহমান, আবেদ মাহমুদ চৌধুরী, ঝুনু চৌধুরী, কে জি মানব তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানা সূত্রে জানা গেছে, এই মামলায় ১২জন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com