1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সুনামগঞ্জ ১ আসনে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা ইনানের

  • Update Time : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ জেলা জাপার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। সভায় তিনি বর্তমান সংসদ সংসদ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহকে দলীয় প্রার্থী বলে ঘোষণা দিয়ে গেছেন। পূর্ব নিধারিত সম্মেলন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
তবে সম্মেলন অনুষ্ঠানে যাননি জাপা নেতা সাবেক মন্ত্রী মেজর (অব.) ইকবাল হোসেন চৌধুরীর ছেলে মনোনয়ন প্রত্যাশী ইনান চৌধুরী প্রিয়। এমনকি দলের চেয়ারম্যানের সাথে স্বাক্ষাৎ পর্যন্ত করেননি তিনি।
ইনান চৌধুরী প্রিয় রবিবার সন্ধ্যায় বলেন,‘ সম্মেলনে যাওয়ার জন্য এমপি সাহেব (পীর মিসবাহ) আমাকে দাওয়াত দিয়েছিলেন। কিন্তু আমি আগেই খবর পেয়েছি সম্মেলনের নামে প্রার্থীতা ঘোষণার জন্য দলের চেয়ারম্যানকে সুনামগঞ্জে নিয়ে আসা হয়েছিল। তাই জেনেশুনে সম্মেলনে যাইনি। যেহেতু লাঙলের প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। আজ সোমবার থেকে আমি নির্বাচনী মাঠে কাজ শুরু করব। সাধারণ মানুষ আমার সাথে আছেন, তাদের দোয়া-ভালবাসায় নিয়ে আমি সামনে এগিয়ে যাব।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com