1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

সুনামগঞ্জ-৩ আসনে চারজনসহ ১০জনের মনোনয়ন বাতিল

  • Update Time : রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ২৭৪ Time View

স্টাফ রিপোর্টার ::

সুুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে প্রতিদ্ধন্দিতার জন্য দেয়া মনোনয়ন যাচাই-বাছাই শেষ হয়েছে। রবিবার বিকেলে যাচাই বাছাই শেষে ১০ জনের মনোনয়ন প্রাথমিক ভাবে বাতিলের ঘোষণা দেন জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ।
জেলার ৫টি আসন থেকে মোট ৫২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়ে ছিলেন। তার মধ্যে ১০জন প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করে নির্বাচন কমিশন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে বিএনপির ৪ প্রার্থী।
যাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে তারা হলেন- সুনামগঞ্জ-১ একেএম ওহিদুল ইসলাম কবির (জাসদ) আমান উল্লাহ আমান (জাকের পার্টি), কামরুজ্জামান কামরুল (বিএনপি), সুনামগঞ্জ-২ আসনে রুহুল আমিন (জাপা), সুনামগঞ্জ-৩ আসনে রফিকুল ইসলাম খসরু (স্বতন্ত্র), আব্দুছ সাত্তার (বিএনপি), আশরাফুল হক সুমন (বিএনপি), সৈয়দ শাহ মুবশ্বির আলী (বাংলাদেশ মুসলিম লীগ), সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির হেভীওয়েট প্রার্থী সদ্য পদত্যাগ করা সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের মনোনয়ন বাতিল হয়েছে ঋণ খেলাপি হওয়ার জন্য, রাজু আহমদ (স্বতন্ত্র)।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ, মনোনয়ন ফরমে ত্রুটি ও কেউ কেউ ঋণ খেলাপি হওয়ায় আইন অনুযায়ী তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। যে সকল প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা আবার নিময় অনুয়াযী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com