1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:

সুনামগঞ্জ-৪ আসনে লড়তে চান মুকুট

  • Update Time : শনিবার, ৫ মে, ২০১৮
  • ২২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে সুনামগঞ্জ -৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে নির্বাচন করতে চান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
শুক্রবার সন্ধ্যায় নুরুল হুদা মুকুট বলেন,‘ আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে মাঠ পর্যায়ে কাজ করছি। দলের তৃণমূলের নেতাকর্মীদের সাথে আমার যোগাযোগই সবচেয়ে বেশি। আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হতে চাই। জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের মনোনয়ন দিলে আমি নির্বাচন করতে প্রস্তুত।’ দলীয় মনোনয়ন না পেলে কী করবেন, এমন প্রশ্নের জবাবে মুকুট বলেন,‘আমি নৌকার পক্ষেই থাকবো, দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবো।’
প্রসঙ্গত, নুরুল হুদা মুকুট বিগত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ -৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পরে দলীয় নেতৃবৃন্দের অনুরোধে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com