1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সেই ছেলেটির সহায়তায় এবার এগিয়ে এলেন আমেরিকা প্রবাসী আবু জুবের

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩১৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জগন্নাথপুরে দরিদ্র পরিবারের সেই স্কুল ছাত্রের চিকিৎসা সহায়তায় এবার এগিয়ে এসেছেন এক আমেরিকা প্রবাসী। জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের মানবিক সহায়তার আবেদনে সাড়া দিয়ে জগন্নাথপুর পৌর এলাকার ছিক্কা গ্রামের প্রয়াত আব্দুল মনাফ চেয়ারম্যানের ভাতিজা আমেরিকা প্রবাসী আবু জুবের ছেলেটির চিকিৎসায় ৩০ হাজার টাকা প্রদান করেছেন। সম্প্রতি তিনি তার চাচাত্বো ভাই এনামুল হকের মাধ্যমে ছেলেটির বাবার হাতে এই সহায়তার টাকা তুলে দেন। ছিক্কা গ্রামের তোফাজ্জল হক সুমন বলেন,আবু জুবের একজন সমাজদরদী মানুষ। তিনি প্রায়ই এলাকার গরীব অসহায় মানুষকে সাহায্য সহায়তা করে থাকেন। তারই ধারাবাহিকতায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের সংবাদ পড়ে এই ছেলেটিকে সহায়তা করেন। উল্লেখ্য গত ১০ আগষ্ট জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমে এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্র অলক দাসের চিকিৎসার অপারেশনের জন্য আর্থিক সহায়তার মানবিক আবেদন জানিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়। পরে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মানব দরদীরা তাকে সহায়তা করেন। সর্বশেষ আমেরিকা প্রবাসী আবু জুবের ৩০ হাজার টাকা অনুদান দেন। ছেলেটি এখন সুস্থ আছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ছেলেটির আত্বীয় কোকিল দাস জানান, আমরা অামেরিকা প্রবাসী আবু জুবের সহ এরালিয়া বাজার উচ্চবিদ্যালয়,রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ অনেকের কাছে কৃতজ্ঞ। যাদের সহযোগীতায় অলক নতুন জীবন ফিরে পেয়েছে। সবাই দোয়া করবে সে যেন আবারও পড়ালেখা করতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com