1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু

  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬
  • ২৬৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে দাঁড়িয়ে ‘এক ট্রেনের ছবি তুলতে গিয়ে’ আরেক ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হল ভাদুঘর ভূইয়াপাড়া এলাকার কাউছার মিয়ার ছেলে শুভ (১১) ও আনিস মিয়ার ছেলে পারভেজ (১৪)। এ ঘটনায় রিপন মিয়া (১২) নামে আরেকজন শিশুকে আহত অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভাদুঘর ভূইয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া রেল পুলিশের এসআই মো. ছানাউল হক জানান।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই ছানাউল জানান, সকালে বাড়ির পাশে রেললাইনে বসে শুভ, পারভেজ ও রিপন কথা বলছিল।

“এ সময় পাশের লাইনে চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এলে তারা মোবাইল ফোনে ছবি তোলায় মগ্ন হয়ে পড়ে। উল্টো দিক থেকে তাদের লাইনে আসা ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই শুভ ও পারভেজের মৃত্যু হয়।”

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করতে বলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com