1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:

সৈয়দপুরে লন্ডন প্রবাসীর বাড়িতে খুনের ঘটনায় সন্দেহের তীর স্বামীর দিকে

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ৪৪১ Time View

সৈয়দপুর প্রতিনিধি;: জগন্নাথপুর লন্ডন প্রবাসীর বাড়িতে খুনের ঘটনায় এলাকাবাসী ও পুলিশের সন্দেহের তীর স্বামীর দিকে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমপাড়া লম্বাহাটি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আছকির মিয়ার বাড়ির কেয়ারটেকার হিসেবে মোহনগঞ্জ থানার সাউদ গালিব গ্রামের আলম মিয়া তার স্ত্রী ফরিদা বেগম ৫ বছরের সন্তান কে নিয়ে ১০ বছর ধরে বসবাস করে স্থানীয় সৈয়দপুর বাজারে টেইলার্সের ব্যবসা করে আসছিলেন।

সোমবার সকালে স্থানীয় লোকজন দেখতে পান আলমের ঘরটি বাহির থেকে তালাবদ্ধ রয়েছে। ঘরের ভেতরে কারো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে পুলিশ জগন্নাথপুর থানার ওসি তদন্ত খান মোঃ মাঈনুল জাকিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে আলমের স্ত্রী ফরিদা বেগমের (৩৫) এর জবাইকৃত লাশ উদ্ধার করেন। এলাকাবাসী জানান, কয়েকদিন আগে আলম তার সন্তান ও মাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেন। সৈয়দপুর বাজারের নিজ দোকানের সাইনবোডে লিখা তার মুঠোফোন নাম্বার মুছে ফেলেন। এ থেকে স্থানীয় বাসিন্দা ও পুলিশের ধারনা পারিবারিক কলহের কারণে স্ত্রীকে হত্যা করে আলম পালিয়ে গেছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা রুজুর প্রক্রিয়া চলছে। নিহতের ভাই থানায় এসে এজাহার দিবেন। তিনি জানান,প্রাথমিক ভাবে পুলিশের ধারনা স্বামী্ আলমই তার স্ত্রী কে খুন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com