1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারসহ কয়েক জেলায় ঈদ পালিত হচ্ছে

  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ২৮৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: প্রতি বছরের মতো মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এবারও ঈদুল ফিতর উদযাপন করছেন মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ।

রোববার মৌলভীবাজার, ভোলাসহ কয়েকটি জেলায় বিভিন্ন পীরের অনুসারীরা ঈদ উদযাপন করছেন।

মৌলভীবাজারে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ১০টি গ্রামের দেড় শতাধিক মানুষ। শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা বাসার ছাদে রোববার সকাল সোয়া ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার নারী ও পুরুষ নামাজ আদায় করেন।

গত ৯ বছর ধরে উজাণ্ডি পীর সাহেবের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন।

ভোলায় একদিন আগেই জেলার তিন উপজেলার ৭ গ্রামে ঈদ পালিত হচ্ছে। বোরহানউদ্দিন উপজেলার মনিরাম. তজুমদ্দিন উপজেলার ডাইরীতে সকালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

সকালে বৃষ্টির জন্য এ উৎসবে কিছুটা ব্যঘাত ঘটে। সুরস্বরী মতালম্বী প্রায় ২ হাজার পরিবার দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ উৎসব করে আসছে।

এদিকে রোববার চাঁদ দেখা গেলে বাংলাদেশের বেশিরভাগ মুসলমান ঈদ উদযাপন করবেন সোমবার। তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একদিন আগে চাঁদ দেখা যাওয়ায় রোববার ঈদ উদযাপিত হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com