1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮
  • ৫২৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সৌদি আরবে দুটি সড়ক দুর্ঘটনায় ওমরাহ পালন করতে যাওয়া চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের পরিবারের সদস্য ও প্রবাসীরা বলেছেন, মদিনায় গত মঙ্গলবার ওই দুই দুর্ঘটনায় ৯ জন আহত হন।

নিহতরা হলেন- ঢাকার মিরপুরের পুরনো কচুক্ষেতের জুলহাস (৫০), মোহাম্মদপুরের রাশেদ (৬৫), গোপালগঞ্জের আবুল বাশার (৬০) এবং গাইবান্ধার রাসেদুল ইসলাম বাবু (৫৫)।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের হজ কাউন্সিলর মাকসুদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

জানা যায়, ওমরাহ শেষে মদিনা থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জুলহাস, রাশেদ ও বাশার মারা যান। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার এসএম আবুল খায়ের (৪১), মোহাম্মদপুরের তারিফ ইরতিজা (১২), মোমতাহিন ইসলাম (১৮) ও মোসতারা আক্তার (৪৩), ঢাকার নবাবগঞ্জ উপজেলার নাজমুল (৩৯) এবং মানিকগঞ্জের শফিউল আলম (৩৬) আহত হন।

আহত শফিউল বলেন, জেদ্দা এয়ারপোর্ট যেতে তারা রওনা হন। মদিনা থেকে ২০০ কিলোমিটার পথ পাড়ি দেয়ার পর তাদের মাইক্রোবাসের চাকা ফেটে যায়। এতে গাড়ি দুর্ঘটনায় তিনজন মারা যান।

তারা সবাই এনজেল ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরাহ করতে গিয়েছিলেন। মঙ্গলবার বিকাল ৪টা ৩৫ মিনিটে সৌদি এয়ারলাইনসে তাদের দেশে ফেরার কথা ছিল।

আর ওমরাহ শেষে দেশে ফেরার জন্য মদিনা বিমানবন্দরে যাচ্ছিলেন গাইবান্ধার রাসেদুল ইসলাম বাবু। পথে সড়ক দুর্ঘটনায় পড়েন তিনি। এতে তার পরিবারের আরও তিন সদস্য আহত হন।
সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com