1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

স্কুলে গিয়ে ছাত্রী কে মারধর করলেন আ,লীগ নেত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৪৪ Time View

অনলাইন ডেস্ক -শ্রেণিকক্ষে দুষ্টুমি করার অভিযোগে বেধড়ক মারধর করে স্কুলছাত্রীকে আহত করার অভিযোগ উঠেছে উম্মে কুলসুম শিল্পী নামে এক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে।

অভিভাবকদের অভিযোগ ও সামাজিক চাপে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন তিনি। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার গাজীপুর ক্যাডেট একাডেমি স্কুলে।

Advertisement

অভিযুক্ত উম্মে কুলসুম শিল্পী ওই স্কুলটির পরিচালক ও জেলা আওয়ামী মহিলা লীগের যুগ্ম সম্পাদক। মারধরের শিকার সিদরাতুল মুনতাহা মীম ওই স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামের মফিজুল হকের মেয়ে।

স্থানীয় একাধিক ব্যক্তি ও নির্যাতনের শিকার ছাত্রীর চাচা মুঞ্জুরুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকালে ক্লাসে কোনো একটি বিষয় নিয়ে হাসাহাসি করে কয়েকজন ছাত্রী। এ সময় ক্লাস শিক্ষক তাদের শাসন করেন। বিষয়টি সিসি ক্যামেরায় দেখে ওই স্কুলের পরিচালক শিল্পী তেড়ে আসেন।

প্রথমে প্লাস্টিকের চেয়ার ও পরে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। এতে মীমের শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানান মারধরের শিকার মীমের পরিবার।

মারধরের কথা স্বীকার করে জেলা আওয়ামী মহিলা লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য উম্মে কুলসুম শিল্পী যুগান্তরকে বলেন, দুষ্টুমির জন্য শাস্তি দেওয়া হয়েছে। এ যুগের মেয়েরা বেশি অন্যরকম। তার পরও আহত শিক্ষার্থীকে আমাদের খরচে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন মীমাংসার পথে। এটা নিয়ে আর নিউজ করার দরকার নেই।

নিউজ বন্ধ রাখার আমন্ত্রণ জানিয়ে চায়ের দাওয়াত দেন অভিযুক্ত ওই নেত্রী।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম যুগান্তরকে বলেন, এ ঘটনা অবগত হয়েছি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনিও অবগত আছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান যুগান্তরকে বলেন, বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। আমি ছবি দেখেছি। শিক্ষা কর্মকর্তাকে ইতোমধ্যে ছাত্রীর পরিবার ও স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com