1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

স্ত্রীকে আপত্তিকর এসএমএস দেওয়ায় যুবককে হত্যা

  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ২১৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া আজাদ লন্ড্রির মোড় এলাকায় সেলিম শেখের (৩১) স্ত্রীর মোবাইলে আপত্তিকর এসএমএস দেওয়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত খান হারুন অর রশীদ ওরফে সুমন (৩৫) নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার মৃত খান আবু হাসানের ছেলে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম শেখ, তার শ্যালক রাসেল (২৫) ও রাজু হাওলাদার (২৮) নামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোনাডাঙ্গা থানার ওসি মো. মমতাজুল হক জানান, শুক্রবার রাত ১২টার দিকে সুমনসহ কয়েকজন আজাদ লন্ড্রির মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সেলিমের স্ত্রীর মোবাইল ফোনে একটি আপত্তিকর এসএমএস দেন সুমন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সেলিম, রাজু, রাসেলসহ ছয়/সাতজন ধারালো অস্ত্র দিয়ে সুমনকে কুপিয়ে গুরুতর আহত করেন। ঘটনাটি একজন রিকশাচালক দেখে সুমনের ছোট ভাই ব্যাংক কর্মকর্তা খান জাহিরুল রশীদকে খবর দেন। তিনি সঙ্গে সঙ্গে
ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত দেড়টার দিকে সুমন মারা যান।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সেলিম, রাসেল ও রাজুকে গ্রেফতার করা হয়। তাদের নিয়ে অপর আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com