জগন্নাথপুর২৪ ডেস্ক::
গভীর প্রেম, এরপর বিয়ে। কাপড় ব্যবসায়ী জুয়েল আহমেদ ও পোশাক কারখানা শ্রমিক রেহেনা আক্তার দম্পতির সংসার ভালোই চলছিল। হঠাৎ করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া। এখানেই শেষ নয়, একপর্যায়ে ভয়ঙ্করভাবে স্ত্রীর গলা কেটে একে একে সাত টুকরা করে ফেললেন স্বামী জুয়েল!
পুলিশ জানিয়েছে, পারিবারিক কোনো একটা বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। জুয়েল স্ত্রীকে বেদম মারপিট করেন। একপর্যায়ে স্ত্রী রেহেনা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখনই জুয়েল রেহেনার গলা কেটে ফেলেন। এরপর দেহটি কেটে কেটে সাত টুকরা করেন তিনি। বস্তায় ভরে রাতেই আবার টুকরাগুলো ময়লার স্তূপে লুকিয়ে ফেলেন।
Leave a Reply