1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

স্ত্রীকে হত্যা করে তার কবরের পাশে স্বামীর আত্মহত্যা

  • Update Time : শনিবার, ৩ জুন, ২০১৭
  • ২৬৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: স্ত্রী তহমিনা খাতুনকে হত্যার পর তার কবরের পাশে আত্মহত্যা করেছেন স্বামী মনিরুল ইসলাম।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার কলারোয়ায় উপজেলার দেয়াড়া গ্রামে স্ত্রীর কবরের পাশে গিয়ে বিষপান করেন মনিরুল। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান মনিরুল।

নিহত মনিরুল যশোরের ঝিকরগাছা থানার রাজবাড়ি গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে স্ত্রী তহমিনার কবরের পাশে গিয়ে অনুশোচনায় বিষপান করেন মনিরুল। কবরস্থানে তার গোঙানি শুনে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মৃত্যু হয় মনিরুলের।

এর আগে, গত বৃহস্পতিবার (১ জুন) ভোরে স্ত্রী তহমিনা খাতুনকে হত্যা করে পালিয়ে যান মনিরুল। তহমিনা উপজেলার দেয়াড়া গ্রামের ইমান আলি সরদারের মেয়ে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, মনিরুল মৃত্যুর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও’র কাছে স্বীকার করে গেছেন যে তিনি নিজেই তার স্ত্রীকে গলাটিপে হত্যা করেছেন। আর তাই অনুশোচনায় আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com