1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক

স্ত্রীকে হত্যা করে বাড়িওয়ালাকে বললেন, পুলিশে খবর দিন

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৩০৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চাঁপাইনবাবগঞ্জে গতকাল রোববার গভীর রাতে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তি নিজেই বাড়িওয়ালাকে গিয়ে বলেন, ‘একটা অঘটন ঘটিয়েছি। পুলিশকে খবর দিন।’ বাড়িওয়ালা ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার গুলবাগ নতুনপাড়ায় গিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে মো. শাহিনকে (২৫) গ্রেপ্তার করে।

শাহিনের স্ত্রী শামীমা খাতুনের (২৩) লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, নিহত শামীমা খাতুন দিনাজপুরের পার্বতীপুর থানার পুরোনো রেল কলোনির মৃত শহীদুল হকের মেয়ে। তাঁকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শাহিন শিবগঞ্জ উপজেলার চরপাঁকার গ্রামের বাবলু হকের ছেলে।

বাড়িওয়ালা গুলবাগ মহল্লার সাইফুল ইসলাম (৪৬) বলেন, ‘বাড়ি ভাড়া নিয়ে শাহিন তিন দিন আগে বাড়িতে ওঠেন। গতকাল দিবাগত রাত ১২টার পর ঘুম থেকে উঠিয়ে বলেন—একটা অঘটন ঘটিয়েছি, পুলিশকে খবর দিন। পুলিশ আসায় শাহিন পুলিশকে জানান তিনি বাড়িতে স্ত্রীকে হত্যা করেছেন। পুলিশ আসা পর্যন্ত শাহিন আমার সামনেই অপেক্ষা করছিলেন। হত্যাকাণ্ডের কারণ জানতে পারিনি।’

সুত্র-প্রথম আলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com