1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

স্ত্রী লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেল ছাত্রলীগ নেতা

  • Update Time : শনিবার, ৩ জুন, ২০১৭
  • ২৪৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভোলার লালমোহনে প্রেমের বিয়ের দেড় বছরের মাথায় কলেজছাত্রী মাহমুদা মেহের তিথিকে লাশ হতে হলো। বৃহস্পতিবার রাতে স্বামী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রুবেল তিথির লাশ লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বাবা ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন বাদী হয়ে আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

কামাল উদ্দিন অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রুবেলের ভাই জুয়েল মোবাইল ফোনে জানান, তিথি আত্মহত্যা করেছে। খবরটি শুনে হাসপাতাল গিয়ে তিথির লাশ পান তারা। এ সময় রুবেল বা তার পরিবারের কেউ হাসপাতালে ছিলেন না। তিথির সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। রুবেল তিথিকে পিটিয়ে হত্যা করে লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে বলে তার অভিযোগ।

তিনি বলেন, ২০১৫ সালে রুবেল প্রেমের সম্পর্কে জড়িয়ে তিথিকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। পরে সামাজিক কারণে আমি বিয়ে মেনে নিই। এর পর থেকে তিথিকে বিভিন্ন সময় যৌতুকের জন্য মারধর করত সে। এ কারণে তিথি আমার কাছে চলে আসে। পরে গত ২৯ মার্চ উপজেলা যুবলীগের এক নেতার মধ্যস্থতায় তিথিকে আবার শ্বশুরবাড়িতে পাঠানো হয়। এরপর আবারও মোটরসাইকেল দাবি করে তিথিকে নির্যাতন শুরু করে রুবেল।

তিথির শরীরের বিভিন্ন স্থানে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকরা জানান। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছে লালমোহন থানা পুলিশ। লালমোহন থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় রুবেলকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com