1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান ২০ অক্টোবর দক্ষিন সুনামগঞ্জ ও দোয়ারাবাজার থানা ভবন উদ্ধোধন করবেন

  • Update Time : মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮
  • ২৪৬ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আগামী ২০ অক্টোবর সুনামগঞ্জে আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন বেলা ১১ টায় হেলিকপ্টার যোগে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে নামবেন। এরপর সড়ক পথে তিনি দক্ষিণ সুনামগঞ্জে যাবেন। দিনব্যাপি সরকারি কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিনি।
দক্ষিণ সুনামগঞ্জে চারতলা বিশিষ্ট নতুন থানা ভবন ও ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। দক্ষিণ সুনামগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়ারাবাজার নতুন থানা ভবনের উদ্বোধন করবেন তিনি। দোয়ারাবাজার থানা ভবন উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
জানা গেছে, দোয়ারাবাজারের জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানীসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com