1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা

  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৩৩৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: খুলনায় এবার কমল কৃষ্ণ পাল (৩৮) নামক এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিনগত রাত ১০টার দিকে খুলনার খানজাহান আলী থানাধীন আফিল গেটের অদূরে বাইপাস সড়কে তাকে হত্যা করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার সোনালী সেন জানান, খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকার পালপাড়ার অমুল্য পালের ছেলে কমল কৃষ্ণ পালের একটি স্বর্ণের দোকান রয়েছে ইস্টার্ন জুট মিল গেটে।

দোকাান থেকে রাতে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। এরপর বাইপাস সড়কে খুলনা ওয়াসার প্লান্টের সামনে দুর্বত্তরা তাকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সোনালী সেন বলেন,এটা ছিনতাইকারীদের কাজ হতে পারে। তবে তার বাড়িতে যাওয়ার পথে ওই ঘটনাস্থলে যাবার কথা নয়। কারণ ওই স্থান অন্যদিকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com