1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বামীকে বেঁধে গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণ, মামলা দায়ের

  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮
  • ২৭৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: স্বামীকে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় মঙ্গলবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঁচজনকে আসামি করে ধর্ষিতার স্বামী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী খান মামলাটি গ্রহণ করে বরগুনা থানার ওসি কে এজাহার রুজু করার নির্দেশ দিয়েছেন।
এর আগে রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী গ্রামে এ ঘটনা ঘটে। মামলার আসামিরা হলেন, এম বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী গ্রামের বারেক, পনু মিয়া, মন্নান সিকদার, সহিদ ও ইসমাইল খাঁ।
এ বিষয়ে মামলার বাদী আবদুল কাদের জানান, ওই আসামিরা তার প্রতিবেশী। মাদক সেবনের জন্য প্রায়ই তারা তার স্ত্রীর কাছে টাকা চাইতো। টাকা না দেওয়ায় আসামিরা তার স্ত্রীকে যৌন নিপীড়ন ও উত্ত্যক্ত করে আসছিল।
বাধা দিলে আসামিরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। রোববার আবদুল কাদের তার স্ত্রীকে নিয়ে সানু মিয়ার বাড়িতে বেড়াতে যান। ওই দিন সন্ধ্যায় ফিরে আসার পথে আসামিরা তাদের পথরোধ করে আবদুল কাদেরকে গলায় চাকু ধরে পাশের একটি গাছে বেঁধে রেখে তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা খুনের ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দেয়।
বরগুনা থানার ওসি মো. মাসুদুজ জামান জানান, এ ঘটনায় থানায় কেউ মামলা করতে আসেনি। মামলা করতে এলে অবশ্যই মামলা নিতাম। আদালতের আদেশ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
সুত্র- মানবজমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com