1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

স্বামী গ্রেফতার, স্ত্রীর থানা ঘেরাও

  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ২২৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও মাদক মামলার পলাতক আসামি মো. জামাল হোসাইনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে হ্নীলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে তাঁর স্ত্রী লোকজন নিয়ে আজ থানা ভবন ঘেরাও করেন।

পুলিশ জানায়, জামাল হোসাইন উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তাঁর বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্য তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার রাতে জামালকে গ্রেফতারের পর তাঁকে নিয়ে তাঁর বাড়ির পেছনে একটি খামার বাড়ি থেকে ১৫ হাজার ইয়াবা বড়ি, একটি বন্দুক ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, শুক্রবার রাতে জামাল হোসাইনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা থাকলেও, তিনটি মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৭৬৪ জনের তালিকায় হ্নীলা ইউনিয়নের গড ফাদার হিসেবে তাঁর নাম রয়েছে।

এদিকে, আজ দুপুরে জামাল হোসাইনকে থানা থেকে আদালতে নেওয়ার সময় তাঁর স্ত্রী খুরশিদা বেগম লোকজন নিয়ে থানা ভবন ঘেরাও করেন। এ সময় তাঁর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তারা থানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সুত্র-প্রথম আলো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com