1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৫০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: নিজ বসতঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রাম থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
উদ্ধারকৃত মৃত ব্যাক্তিরা হলেন, বাইটকামারী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে গোলাম হোসেন (৩২) ও তার স্ত্রী শিল্পী খাতুন (২৪)।

রৌমারী থানার ওসি এ বি এম সাজিদুল ইসলাম জানান, ঘরের একটি কক্ষের মেঝেতে শিল্পী খাতুনকে পাওয়া যায়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপর কক্ষে গোলাম হোসেনকে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সারা শরীর রক্তে ভেজা।

সুপ্তি (৯) ও সমাপ্তি (৫) নামে তাদের দুই মেয়ে রয়েছে। সমাপ্তির কান্না শুনে প্রতিবেশীরা এসে লাশ দেখে পুলিশে খবর দেয়।

ওসি আরও জানান, শিল্পীকে উত্ত্যক্ত করার ঘটনায় সম্প্রতি তার স্বামী দেলোয়ার এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিলেন। এ বিষয়টি এর সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com