1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

হত্যার ঘটনায় ৪ পুলিশসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ২০৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হত্যার অভিযোগে সাভার মডেল থানার বিরুলিয়া ক্যাম্পের ইনচার্জ তরিকুল ইসলাম ও তিন কনস্টেবলসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন সাভারের শ্যামপুর গ্রামের মৃত ইসমাইলের স্ত্রী মোছা. লিমা।

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান মামলাটি এজহার হিসেবে গ্রহণ করার জন্য সাভার মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামি অপর তিন পুলিশ সদস্য হলেন- কনস্টেবল বাবুল, মো. মহসিন ও মো. শামিম।

মামলার আর্জিতে লিমা উল্লেখ করেন, গত ৮ জুন রাত সাড়ে ১০টায় আসামিরা তার স্বামী ইসমাইলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তিনি জানতে পারেন তার স্বামীকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তিনি আসামিদের এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কোনো জবাব দেয়নি। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ লাশ দেখতে পান।

তার স্বামী একজন ফুল ব্যবসায়ী ছিলেন বলে জানান লিমা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com