1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হবিগঞ্জে ঘুমের ওষুধ খেয়ে তিন বছরের এক শিশুর মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ২৫১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::হবিগঞ্জের বাহুবলে ঘুমের ওষুধ খেয়ে রায়হান মিয়া নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সুঘর গ্রামে এ ঘটনা ঘটে। রায়হান ওই গ্রামের আমীর আলীর ছেলে।
রায়হানের বাবা আমির আলী জানান, সকালে সবার অগোচরে দুটি ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলে রায়হান। পরে ঘুম ঘুম ভাব এবং অস্বস্তি দেখা দিলে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেন। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুখলেছ আখঞ্জী শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ডা. মুখলেছ আখঞ্জী জানান, রায়হান ঢরমিকাস নামে শক্তিশালী একটি ঘুমের ওষুধ খেয়ে ফেলে। ওষুধগুলোর গায়ে কোনো মেয়াদের তারিখ ছিল না। এ ওষুধ বয়স্ক লোকে খেলেও একদিনের বেশি ঘুমিয়ে থাকতে হবে। শিশু বয়সে এমন দুটি ওষুধ খাওয়ায় রায়হানের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com