1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

হবিগঞ্জে ছোট ভাইকে পিটিয়ে হত্যা,বড় ভাই আটক

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই সঞ্জব আলীকে (৪৫) পিটিয়ে হত্যা করেছেন বড় ভাই তৈয়ব আলী (৫৫)। এ ঘটনায় তৈয়ব আলীকে আটক করেছে সদর থানা  পুলিশ।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মারা যান সঞ্জব আলী। এর আগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার পইল গ্রামে তাকে পিটিয়ে গুরুতর জখম করেন তার বড় ভাই তৈয়ব আলী ও তার লোকজন।

নিহত সঞ্জব আলী ওই গ্রামের মৃত সিরাজ মিয়া ওরফে কুটি মিয়ার ছেলে। তিনি মৌলভীবাজারে জেলায় আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  সঞ্জব আলী ও তার বড় ভাই তৈয়ব আলীর মধ্যে বাড়ির কিছু জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় বিরোধপূর্ণ ওই জমির একটি গাছ থেকে জাম্বুরা পাড়েন সঞ্জব আলীর পরিবারের সদস্যরা। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তৈয়ব আলী ও তার পরিবারের সদস্যরা সঞ্জব আলীকে পিটিয়ে জখম করেন। রাতে গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর সঞ্জব আলীকে বাড়ি নিয়ে গেলে পরদিন বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে পুনরায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে যান পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলীসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী জানান, সঞ্জব আলীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের বড় ভাই তৈয়ব আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com