1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

হবিগঞ্জে জামানত হারালেন চার মেয়রপ্রার্থী

  • Update Time : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২৫৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিমসহ চার মেয়রপ্রার্থী জামানত হারিয়েছেন। রবিবার (২৮ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. এনামুল হক সেলিম পেয়েছেন ৩ হাজার ২৪২ ভোট, নাগরিক সমাজের প্রার্থী মো. শামছুল হুদা পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী বশিরুল আলম কাওসার পেয়েছেন ১৮১ ভোট ও গাজী পারভেজ হাসান পেয়েছেন ১৬৫ ভোট। মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ না পাওয়ায় তারা জামানত হারিয়েছেন।

প্রসঙ্গত, রবিবার অনুষ্ঠিত হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে জিতে মেয়র হয়েছেন জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। সেলিম পেয়েছেন ১৩ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান মিজান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৭৯০ ভোট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com