1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ২৫০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::

হবিগঞ্জের বৈদ্যের বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল ইমরান আহমেদ নিহত হয়েছেন। তিনি বানিয়াচং থানায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কনস্টেবল ইমরান (কনস্টেবল নং ৮০৬) মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল নিয়ে সদর উপজেলার বৈদ্যের বাজারে যান। সেখান থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা চালকসহ ট্রাকটি আটক করেছে।

পুলিশ কনস্টেবল ইমরানের নিহত হওয়ার খবর পেয়ে স্থানীয় পুলিশ সুপার বিধান চন্দ্র ত্রিপুরা তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com