1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

হবিগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ২৮১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হবিগঞ্জের বাহুবলে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ ভ্যান আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com