1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৪৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: হবিগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

সোমবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের কদমতলী এলাকার বাসিন্দা প্রাইভেটকারচালক মামুন ও মাসুদ আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অলিপুর এলাকায় সিলেটমুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারচালক মামুন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরও এক আরোহী।

গুরুতাবস্থায় সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে ওই আরোহীর মৃত্যু হয়। দুজনের মৃতদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কমল সরকার জানান, নিহত মামুনের বাড়িতে খবর দেয়া হয়েছে। আর অন্যজনের পকেটে একটি টোব্যাকো কোম্পানির পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে শুধু তার নাম মাসুদ আলী লেখা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com