1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

হবিগঞ্জে ডাকাতের অস্ত্রাঘাতে প্রবাসীর স্ত্রী আহত

  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭
  • ২২৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তানজিনা আক্তার (২২) নামে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী আহত হয়েছেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। আহত তানজিনা উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুরা গ্রামের সৌদি আরব প্রবাসী আতিকুর রহমানের স্ত্রী।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনোয়ার হোসেন জানান, রাতে একদল ডাকাত তানজিনার ঘরে প্রবেশ করে তার শিশু সন্তানকে জিম্মি করে ফেলে। এ সময় তানজিনা নিজে ও সন্তানকে রক্ষা করার জন্য চিৎকার দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তার হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় লোকজন এসে তানজিনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com