1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত ৪০

  • Update Time : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেট এবং ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৯ টর দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামের ছালেক মিয়ার সঙ্গে একই গ্রামের নজরুল মিয়ার সরকারি জায়গা দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার সকাল ৯টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৪০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মনু মিয়াসহ দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশুক আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com