1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

হবিগঞ্জে দুই গরু চোর আটক

  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৪৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গরু চুরি করে পিকআপ যোগে পালানোর সময় ২ চোরকে আটক করেছে জনতা। উপজেলার সুরাবই এলাকা থেকে তাদেরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করে নিয়ে যাওয়া গরু। আজ শুক্রবার (২৩ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃত গরু চোরোরা হল, বি-বাড়িয়া সদর থানা এলাকার মহিউদ্দিন নগরের শওকত আলীর পুত্র ইয়াসিন মিয়া (২৮) একই গ্রামের মোতালেব মিয়ার পুত্র বাবুল মিয়া (২৬)।

জানা যায়, ভোরে চোরেরা সুরাবই গ্রামের খেলু মিয়ার গোয়াল ঘর থেকে ১টি গরু চুরি করে পিকআপ যোগে নিয়ে যাওয়ার চেষ্ঠা করছিল। এসময় স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে গাড়িসহ চোরদের পাকড়াও করে। পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার (ওসি) শেখ নাজমুল হক জানান, আটককৃত চোরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com