1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
  • ২১৫ Time View

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার তেঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার তেঘরিয়া গ্রামের মিলন মিয়া ও সবুর মিয়ার মাঝে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে হঠাৎ করে দু’পক্ষ হাকডাক দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান সংঘর্ষের খবর নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ১৫জনতে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com