1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

হবিগঞ্জে ধানের চারা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৯০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের কাকড়াকান্দি গ্রামে ধানের চারা (হালি) কাটা নিয়ে বিরোধে সংঘর্ষে দু’পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিতে এসেও উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের তাজুল মিয়া ও বারিক মিয়ার লোকজনের মধ্যে বাড়ির পার্শ্ববর্তী জমিতে ধানের চারা কাটা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের টেটাবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়।

গুরুতর আহত অবস্থায় পলাশ মিয়া, সমসু মিয়া, রুবেল মিয়া, রেনু মিয়া, নুরুল হক, দূর্জয়, সায়েল মিয়া, রাজু মিয়া, আরিফ হোসেন, হাফিজুর রহমান, মলাই মিয়া, লুৎফুর রহমান, আফজল হোসেন, বদরুল আমিন, রাজু আহমেদ, সজল হোসেল, আরিফ মিয়া, আতিকুর রহমান, গফুর মিয়া, ময়না মিয়া, আব্দুল হক, কাইয়ুম মিয়া, রুমেল মিয়া, হাসিম মিয়া, শাহিদুর মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫ জনকে আশঙ্কা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com