1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

হবিগঞ্জে নাইন মার্ডার মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের বানিয়াচংয়ে নাইন মার্ডার মামলার ৪২ নম্বর আসামি, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জু কুমার দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন।

আজ রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কাদিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বানিয়াচং থানাপুলিশ। পরে তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বানিয়াচং থানার (ওসি) মিজানুর রহমান বলেন, সকাল থেকে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কাদিরগঞ্জ বাজার এলাকা থেকে মঞ্জুকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
পরবর্তী আইনী প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।

তিনি বলেন- ছাত্র-জনতার আন্দোলনের সময় নাইন মার্ডারের ঘটনায় দায়ের করা মামলার আসামী মঞ্জু।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com