1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

হবিগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু

  • Update Time : শনিবার, ১১ জুন, ২০১৬
  • ২৫৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কি গ্রামে নির্বাচনী সহিংসতার জের ধরে বিজয়ী মেম্বার ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মাধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ফারুক মিয়া (৩০) নামে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ফারুক মিয়া খড়কি গ্রামের আলফু মিয়ার ছেলে।

পুুলিশ জানায়, শুক্রবার দুপুরে উপজেলার খড়কি গ্রামের নির্বাচনী সহিংসতার জেরধরে ৭নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার প্রার্থী মনাই মিয়ার সমর্থকদের সাথে পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল হাই মেম্বারের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। গুরুতর আহত অবস্থায় ফারুক মিয়াসহ ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মিয়ার মৃত্যু হয়।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যতর ডাক্তার গোলাম মইনুদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com