1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’

হবিগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৩৯৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের চুনারুঘাটে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাণীগাঁও ইউনিয়নের কোণাগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কুণাগাঁও গ্রামের মৃত হাজী নুরুল হকের মেয়ে হাজেরা খাতুন (০৯) ও তার ছোট বোন আয়েশা খাতুন (০৭)। তারা দুজনেই স্থানীয় রাণীগাঁও ইসলামীয়া আরাবীয়া কওমি মাদ্রাসার ছাত্রী ছিল।

রাণীগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুল মোনীম চৌধুরী জানান, তাদের মা বানেছা খাতুনের বিয়ে হয়েছিল সিলেটে। বানেছার স্বামী মারা যাওয়ার পর দুই শিশুকে নিয়ে বাবার বাড়ি কোণাগাঁও গ্রামে বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিলো। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com