1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

হবিগঞ্জে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আটক ১০

  • Update Time : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ২৯১ Time View

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আটক করা হয়েছে ১০ জনকে।

শনিবার (২৭ মার্চ) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, দুপুরে ছাত্রদলের কর্মসূচি ছিল। এ সময় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা শায়েস্তানগর এলাকায় বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এতে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল বলেন, ‘বিক্ষোভকারীদের হামলায় আহত পুলিশ সদস্যকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ১০ জনকে আটক করা হয়েছে।’

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত কথা বলব।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com